নর্থওয়েস্ট সফরে শায়খ আল-হাবিব আসিম ইয়াহইয়ার
মদীনা শরীফের প্রখ্যাত বুযুর্গ শায়খ আল-হাবিব আসিম বিন আদি বিন ইয়াহইয়ার নর্থওয়েস্ট সফর উপলক্ষে ওল্ডহ্যামে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
এ সপ্তাহে সংক্ষিপ্ত এক দাওয়াতী সফরে যুক্তরাজ্য আগমন করছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর ৩৯তম বংশধর, বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, (হাফিযাহুল্লাহ)। এ সফরের অংশ হিসেবে নর্থওয়েস্টে তাঁর আগমনকে সফল করার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় ওল্ডহ্যামস্থ দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টে অনুষ্ঠিত হয়েছে এক প্রেস কনফারেন্স।
প্রেস কনফারেন্সে মূল বক্তব্য উপস্থাপন করেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট-এর প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি বলেন, ’শায়েখ সাইয়্যিদ হাবিব আসিম বিন ইয়াহইয়ার এই দাওয়াতি সফর ঈমানি জাগরণ, নবীপ্রেম বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সফরের অংশ হিসেবে শায়খ আল-হাবিব আসিম বিন আদি বিন ইয়াহইয়া আগামী ২ ফেব্রুয়ারি সোমবার শবে বরাতের রাতে ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে বাদ ইশা এবং ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে বাদ ইশা দুটি বৃহৎ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। মাহফিলসমূহে বয়ান আরবি ভাষায় প্রদান করা হবে, যার ইংরেজি অনুবাদ ও বাংলা সারসংক্ষেপ থাকবে।
আনজুমানে আল-ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট-এর চেয়ারম্যান আলহাজ আবদুল মুছাব্বির এমবিই, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আবদুল করিম এবং শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীন।
বক্তাগন জানান, আহলে বাইতের সম্মানিত এই সদস্য, আল্লাহর হাবীব ﷺ–এর বংশধর শায়খ সায়্যিদ হাবিব আসিম বিন ইয়াহইয়া–এর আগমনী খবরে ইতোমধ্যেই ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিসহ সমগ্র মুসলিম কমিউনিটিতে ব্যাপক সাড়া ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি সংগঠনের মধ্যে এই সফর ও মাহফিলকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজকরা আরো জানান, আনজুমানে আল-ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট, শাহজালাল মসজিদ ম্যানচেস্টার এবং ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদ যৌথভাবে এসব মাহফিল আয়োজন করছে, যাতে সহযোগিতায় রয়েছে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখা, ওল্ডহ্যাম শাখা, ব্রাডফোর্ড শাখা, রচডেল শাখা, কিথলী শাখা, হাইড শাখা, শেফিল্ড শাখা, রটেন্সটল শাখা, বার্নলি শাখা, ব্লাকবার্ন শাখা, নিউ ক্যাসল শাখা এবং স্কানথর্প শাখা।
কারী মোস্তফা আহমদের কুরআন তিলাওয়াত এবং মাওলানা ফখরুল ইসলামের নাশীদ পরিবেশনের মাধ্যমে সূচিত প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার শাখার সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, রচডেল শাখার সভাপতি হাজী আবদুল বাছিত, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট এর শিক্ষক মাওলানা বেলালুর রহমান, ওল্ডহ্যাম শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান কাইয়ূম, রটেনস্টল শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বার্নলি শাখার আবদুল লতিফ হাজারী সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় কমিউনিটির প্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রেস মিডিয়ার নেতৃবৃন্দ।





































