সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Monday , 23 February 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আমিনুল হক ওয়েছ

প্রকাশিত: ০৫:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে
মাতৃভাষা দিবস পালিত

আমিনুল হক ওয়েছ 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে 
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ৫২ “ র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় বক্তারা বলেন- একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। দেশে বিদেশে ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশ উন্নত হয় না।

বক্তারা আরো বলেন- প্রবাসে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে হবে। না হয় একসময় এই দূরপ্রবাসে বাংলা ভাষায় কথা বলা মানুষ খুঁজে পাওয়া যাবেনা। 
বিলেতে তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পর্যাপ্ত পরিমানে বাজেট ও সুযোগ সুবিধা প্রদান করার জন্য কাউন্সিল ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি বক্তারা আহ্বান জানান। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব লন্ডনে আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ইউকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় একুশের আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়। 

আলোচনা পর্বে অংশ নেন - সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভির আহমদ, রিপোর্টার্স সহসভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহ- সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গীরদার, ইউকেবিডিটিভির চেয়ার আব্দুল মোমিন, বাংলা সংলাপ ও জে টাইমস টিভির রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসের আলোচনার ফাঁকে ফাঁকে প্রাণবন্ত কবিতা আবৃতি করেন- রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, এসিসটেন্ট সেক্রেটারি কবি আসমা মতিন, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী কবি জান্নাতুল ফেরদৌস ডলি ও সদস্য দিপা হক প্রমুখ। 

পরিশেষে সমবেত কন্ঠে একুশের গানের মধ্য দিয়ে প্রাণবন্ত এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সর্বশেষ

জনপ্রিয়