শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
Friday , 25 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ বিভাগের সব খবর

আবুল খায়ের চিলাউড়া গ্রামের কৃতিসন্তান, বারকিং ড‍্যাগেনহাম  বারার আলীবন ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবুল খায়ের চিলাউড়া গ্রামের কৃতিসন্তান, বারকিং ড‍্যাগেনহাম বারার আলীবন ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবুল খায়ের বর্তমানে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা (ইউকে)-এর সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা সমিতি (ইউকে)-এর দপ্তর সম্পাদক এবং চিলাউড়া এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে একটি পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

বুধবার, ৬ মে ২০২৬, ১৫:৩৪

বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব

বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব

বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ, হৈ - হুল্লোড়, গান, কবিতা, কৌতুক ও খেলাধুলার মাধ্যমে পালিত হলো বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব।ওল্ডহ্যামের স্হানীয় একটি রেষ্টুরেন্টে, সাদিকুর রহমানের সভাপতিত্বে ও নুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ বাঙালীয়ানা সাজে উপস্থিত হয়ে বাংলা নতুন বছর কে স্বাগত জানান। তারা গতানুগতিকতার বাহিরে ভিন্ন আঙ্গিকে সাজানো এই অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধরণের শেকড় সন্ধানী মুলক আয়োজনের মাধ্যমে এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস- ঐতিহ্য , ভাষা ও সংস্কৃতি কে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার মনতাজ আলী আজাদ, প্রবীণ কমিউনিটি নেতা শাহ হুশিয়ার উল্লাহ, নাজমুল ইসলাম, সাংবাদিক

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২৩:৪২

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে “ব্রিটেনে বাংলাদেশী মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত “ শীর্ষক আলোচনা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে ঝাঁকজমকপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১২ এপ্রিল ) বিকেলে পূর্বলন্ডনের একটি সেন্টারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে প্রবাসীদের ঈদ উদযাপন নিয়ে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্ব কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারী ও ব্রিজবাংলা২৪ এর সাব-এডিটর, এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন হ্যারিংয়ে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। বিষষ ভিত্তিক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন- কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক রহমত আলী, সাবেক স্পিকার খালিছ আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ম্যানচেস্টার, যুক্তরাজ্য: পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে সোমবার (৯ মার্চ) ম্যানচেস্টারের GMBA হলে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক জাভেদ উদ্দিন স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামবাসী, তাদের পরিবারবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রবাসে বসবাসরত চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কারী জামাল নাশিদ পরিবেশন করেন। এছাড়া ঈমান আল মহসিন উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত প্রদান করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও অর্থবহ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫১