শুক্রবার , ১৩ মার্চ ২০২৬
Friday , 13 March 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এস কে এম আশরাফুল হুদা, লন্ডন

প্রকাশিত: ০১:২২, ১১ মার্চ ২০২৬

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

এস কে এম আশরাফুল হুদা, লন্ডন :

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ৯ই মার্চ ২০২৬) হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি হলে। 

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ গাজিউর রহমান গাজির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সাবেক চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান, সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, ইউকে বাংলা রিপোর্টার্স সহ-সভাপতি, ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর, এস কে এম আশরাফুল হুদা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ও জগন্নাথপুর টাইমস এর নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, মাসুদ আহমেদ, মোঃ গিয়াস উদ্দিন, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, জালাল উদ্দিন, জাহাঙ্গীর রানা, জালাল আহমেদ, মারুফ চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, এ রহমান অলি, জাহাঙ্গীর আলম, অলিউর রহমান শাহীন, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, কামাল চৌধুরী, এনায়েত জামান চৌধুরী টফি, ডাঃ সুজন রাসেল, শামীম আহমেদ, হামজা রহমান প্রমুখ।

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ অসুস্থ থাকায় উনার জন‍্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অলিউর রহমান শাহীন ও কোরআন তেলাওয়াত করেন হামজা রহমান।

সর্বশেষ

জনপ্রিয়