বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
Thursday , 12 March 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইয়াকুব

প্রকাশিত: ০৪:৫১, ১১ মার্চ ২০২৬

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টার, যুক্তরাজ্য: পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে সোমবার (৯ মার্চ) ম্যানচেস্টারের GMBA হলে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক জাভেদ উদ্দিন স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামবাসী, তাদের পরিবারবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রবাসে বসবাসরত চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কারী জামাল নাশিদ পরিবেশন করেন। এছাড়া ঈমান আল মহসিন উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত প্রদান করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও অর্থবহ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মোহাম্মদ খায়েরুজ্জামান বলেন,
“রমজান মাস আমাদের জন্য আত্মসংযম, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীরা একত্রিত হয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক ও কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করতে পেরেছি। যারা এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি ভবিষ্যতেও প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ রাখা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবে।

ইয়াকুব
অফিস সেক্রেটারি
গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি

সর্বশেষ

জনপ্রিয়