শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Friday , 13 February 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আমিনুল হক ওয়েছ

প্রকাশিত: ০৬:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদ

ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদ

গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে , বিমান বাংলাদেশ এয়ারলাইনসের - ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদ ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবিতে , গত সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় সময় , ম্যানচেস্টার এর স্থানীয় একটি হলে , এক প্রতিবাদ সভার আয়োজন  করা  হয়। প্রবীন কমিউনিটি নেতা আব্দুল  মান্নান মনাফের সভাপতিত্বে ও কমিউনিটি একটিবিষ্ট শেখ জাফর আহমদ এর পরিচালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার, কাউন্সিলর আব্দুল জব্বার , অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , কাউন্সিলর আহমদ আলী, ছুরাবুর রহমান, গনি চৌধুরী , অয়েছ কামালী , আনছার উদ্দীন , মুক্তিযোদ্ধা সাব্বির চৌধুরী , সুফি খন্দকার , আবুল কাশেম, শেখ কামাল উদ্দীন , উবায়দুর রহমান বকুল , দলা মিয়া, মোহাম্মদ  শাহজাহান , কাজী লুৎফুর রহমান , সাব্বির চৌধুরী , আব্দুল হান্নান, সৈয়দ সাদেক, এড: চান মিয়া, তাহের আলী, এনামুল করিম সুমন , শেখ ইয়াওর মিয়া সহ প্রমুখ। 
বক্তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে,অনতিবিলম্বে দেশের সাথে  প্রবাসীদের বন্ধন অটুট রাখতে পুনরায় এই ফ্লাইট চালু রাখার জোর দাবী জানান এবং  সিলেট বিমান বন্দর কে শীঘ্রই পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার আহবান জানান।

উল্লেখ্য উপরোক্ত দাবী না মানা হলে দেশ - বিদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা

সর্বশেষ

জনপ্রিয়