শনিবার , ০৬ জুন ২০২৬
Saturday , 06 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রকাশিত: ০৩:৪১, ৫ জুন ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টার বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টার বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে ম‍্যানচেসটার বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
————————————————
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা গ্রেটার ম‍্যানচেসটার জিএমবিএ হলে গত ২রা জুন ২০২৬ ইং মঙ্গলবার অনুষ্ঠিত হয় । 
গ্রেটার ম‍্যানচেসটার বিএনপির সহ-সভাপতি ও মৌলভীবাজার সদর বিএনপির সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ সভাপতিত্বে ও ম‍্যানচেসটার বিএনপির যুগ্ম সম্পাদক সলিসিটর এবং আ‍্যাডভোকেট মুহাম্মদ চান রহমান ও ম‍্যানচেসটার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল হোসেনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ম‍্যানচেসটার যুবদলের সাবেক সহ-সভাপতি প্রভাষক আখলাকুর রহমান তোফায়েল । সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ম‍্যানচেসটার জিয়া পরিষদের সভাপতি ও বিএনপির সহসভাপতি জনাব শেখ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মনসুর খান প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ম‍্যানচেসটার বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক জিয়া পরিষদ, জনাব সাজিদ মিয়া সহসভাপতি ম‍্যানচেসটার বিএনপি ও সাধারণ সম্পাদক জিয়া পরিষদ, জনাব সারওয়ার হোসেন নিউটন, সহ-সভাপতি জিয়া পরিষদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব হাবিব মোসেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্ব জনাব হাসান আহমেদ সেক্রেটারি স্টোক অন ট্রেন্ট বিএনপি, কয়েস আহমেদ সাবেক সহসভাপতি হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল, তফজ্জুল আলী সহসভাপতি ম‍্যানচেসটার বিএনপি, জমিরুল হক জমির সিনিয়র সহসভাপতি ম‍্যানচেসটার স্বেচ্ছাসেবক দল, ইমরান আহমদ কমরু সাংগঠনিক সম্পাদক ম‍্যানচেসটার স্বেচ্ছাসেবক দল, সোহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ম‍্যানচেসটার যুবদল, বিলাল সামিদ সাধারণ সম্পাদক গ্রেটার ম‍্যানচেসটার জাসাস, গোলাম ওসমানী সহসভাপতি ম‍্যানচেসটার যুবদল, রুমেল চৌধুরী সাবেক সভাপতি গ্রেটার ম‍্যানচেসটার ছাত্রদল, আবুবক্কর সিদ্দিক সাবেক সহসভাপতি ম‍্যানচেসটার যুবদল, আদনান ফিরুজ জয় সাবেক জয়েনট সেক্রেটারি ম‍্যানচেসটার যুবদল, গাজী মামুন আহমেদ সহসভাপতি ম‍্যানচেসটার যুবদল, সানি শেখ সাবেক সহসভাপতি শ‍্যমপুর স্বেচ্ছাসেবক দল, কামাল হোসেন সহসভাপতি গ্রেটার ম‍্যানচেসটার জাসাস, মনির হোসেন ম‍্যানচেসটার বিএনপি, আখতার হোসেন সাবেক সভাপতি মাধবপুর ছাত্রদল, কাজী হাসান আহমদ নবীগঞ্জ উপজেলা ছাত্রদল, শিহাব চৌধুরী হবিগঞ্জ জেলা ছাত্রদল, ওবায়দুর রহমান সোহান গ্রেটার ম‍্যানচেসটার যুবদল, তানভীর আহমেদ হাইড যুবদল, আমজাদ হোসেন জয়েনট সেক্রেটারি ছাত্রদল ওয়ার্ড ২৪ ঢাকা, এম জি ইয়াজদানী তালুকদার সুমন সহসভাপতি ম‍্যানচেসটার যুবদল, মোয়াজেজম হোসেন খান সহসভাপতি ম‍্যানচেসটার যুবদল, ইশতিয়াক আহমেদ জাকারিয়া জয়েনট সেক্রেটারি ম‍্যানচেসটার যুবদল, শাহিনুর রহমান যুগ্ম আহ্বায়ক দোয়ারা উপজেলা ছাত্রদল, সৈকত আহমেদ, সাইদুল ইসলাম, আলমগির হোসেন, মান্না চৌধুরী, মিন্টু হোসেন, মির্জা হাফিজুর বেগ, আসাদুল হক , ইয়াহিয়া শুভ, মাহবুব আহমেদ, জগলু আহমেদ, হারুন মিয়া, রাহেল মিয়া রয়েল, সুহান রহমান, আলমগির হোসেন, সোবাহান মিয়া, আবদুল খালিক, শিহাব উদ্দিন, শাহ তানভীর আহমেদ, তানিম আহমেদ, কাওসার মিয়া, মাসুম কাদির, মাহবুব শাহনেওয়াজ, মিজানুর রহমান চৌধুরী, কয়েস আহমেদ চৌধুরী, মনসুর চৌধুরী, উজ্জ্বল আহমেদ জ‍্যাব, সুমন তালুকদার, শুভ আহমেদ, সেলিম আহমেদ, সোহেল আহমেদ, রিহাদ চৌধুরী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আজও জাতির জন্য প্রেরণার উৎস।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, শান্তি এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মাকাম কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ, জাতি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্বের জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জনাব ফারুক আহমেদ ।

সর্বশেষ

জনপ্রিয়