আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার (৯ জুন)। ম্যানচেস্টারস্থ জিএমবিএ এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউকের অর্গেনাইজিং সেক্রেটারি ও দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মতিন, জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান।
ম্যানচেস্টার শাখার প্রেসিডেন্ট মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ মান্নান খান, হাইড ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ আব্দুল মুসাব্বির এমবিই, বাংলা কাগজের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, আল ইসলাহ সেন্ট্রাল কাউন্সিলের সদস্য মাওলানা আবুল কালাম, হাইড শাখার সভাপতি মাওলানা আবদুল হামিদ, রচডেল শাখার সভাপতি হাজী আব্দুল বাসিত, ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি হাজী আব্দুর রব, রটেনস্টল শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারি হাফিজ সুহেল আহমদ, ম্যানচেস্টার শাখার ভাইস প্রেসিডেন্ট হাজী আব্দুল হান্নান, হাজী আনসার খান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের এসিস্ট্যান্ট হেড টিচার মাওলানা বেলালুর রহমান সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, বৃটেনে বসবাসরত বাংলাদেশী মুসলিম কমিউনিটির ঈমান-আকীদা, আমল ও আধ্যাত্মিকতা সুরক্ষায় ১৯৭৮ সালে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠা করেছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই দ্বীনী সংগঠন ইসলামী তাহজীব-তামাদ্দুন রক্ষার পাশাপাশি মানবতার খেদমতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আনজুমানে আল ইসলাহ ইউকের এই মহান লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে ইসলামী শিক্ষার প্রচার ও মানবতার সেবায় ম্যানচেস্টারে গঠিত নতুন কমিটি তাদের কার্যক্রম আরো প্রসারিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নুরুজ্জামান সাব্বির এবং নাশিদ পরিবেশন করেন হাফিজ আব্দুল হামিদ শাহান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ম্যানচেস্টার শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম ও কারী মহিবুল হাসান তালহা।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং মাওলানা আব্দুস সালামকে জেনারেল সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ম্যানচেস্টার শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ কামরু মিয়া, রচডেল শাখার ভাইস প্রেসিডেন্ট হাজী আবদুল আহাদ, সেক্রেটারি হাফিয দেলওয়ার হাসান সুমন, হাইড শাখার সাবেক সভাপতি হাজী সানা মিয়া, হাজী সালিক বখত, মুরতাহিন বিল্লাহ চৌধুরী জুয়েল, জসিম উদ্দীন, সৈয়দ রুহুল আলম জাহাঙ্গীর, সৈয়দ আলী আসকর, এনটিভির ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, সাব্বির আহমদ চৌধুরী, মুয়াজ্জেম খান, কারী সাবিকুর রহমান, ফেরদৌস চৌধুরী, আবদুল খালিক, কারী হাফিজুর রহমান, জয়নাল আবেদীন কাওসার, শাহাদত আলী খান, সেলিম আহমদ প্রমুখ।



































