বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
Thursday , 16 April 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সালেহ উদ্দিন তালুকদার

প্রকাশিত: ২৩:৪২, ১৫ এপ্রিল ২০২৬

বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব

বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব

বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব।

বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ, হৈ - হুল্লোড়, গান, কবিতা, কৌতুক ও খেলাধুলার মাধ্যমে পালিত হলো বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কেএর বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব।ওল্ডহ্যামের স্হানীয় একটি রেষ্টুরেন্টে, সাদিকুর রহমানের সভাপতিত্বে ও নুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ বাঙালীয়ানা সাজে উপস্থিত হয়ে বাংলা নতুন বছর কে স্বাগত জানান। তারা গতানুগতিকতার বাহিরে ভিন্ন আঙ্গিকে সাজানো এই অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধরণের শেকড় সন্ধানী মুলক আয়োজনের মাধ্যমে এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস- ঐতিহ্য , ভাষা ও সংস্কৃতি কে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার মনতাজ আলী আজাদ, প্রবীণ কমিউনিটি নেতা শাহ হুশিয়ার উল্লাহ, নাজমুল ইসলাম, সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদ মাহবুবুর রহমান, মিজানুর রহমান,ইয়াহিয়া কুরেশী , আকিকুর রহমান রাজন, শিউল চৌধুরী, শাহ তাজুল ইসলাম, আকতার হুসেন, শাহ তাজুল ইসলাম,আজিজুর রহমান রুমেল,সুহেল মিয়া, ,লিয়াকত মিয়া, সাইফুল ইসলাম, আবদুল মুমিন, তাজ উদ্দিন, আমির হুসেন মজনু,শফিউল ইসলাম বাপ্পি, আতিকুল্লাহ আকাশ, রফিক আলী,শাহ জাহাঙ্গীর আহমদ,শাহ আলমগীর আহমদ, কবিরুল হক, মন্টু মিয়া, গোলাম মোস্তফা রনি , সুহাগ হুসেন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সালেহ উদ্দিন তালুকদার সুমন ও পুঁথি পাঠ করেন টিভি ২১এর চেয়ারম্যান সিতু চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজন কে সফল, স্বার্থক ও প্রাণবন্ত করে তুলায় আগত অতিথি বৃন্দ এবং বিশ্বনাথ সোসাইটি, জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ, দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ,পদ্মা ওয়েলফেয়ার ট্রাস্ট বিশ্বনাথ ইউনাইটেড, বানিয়াচং ওয়েল ফেয়ার এসোসিয়েশন, কাব্যকন্ঠ,ওল্ডহ্যাম বাংলাদেশ সমিতি টিভি ২১, ৭১ নিউজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কে সদর এসোসিয়েশন সিলেট এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পিঠা-পুলি,পান্তা-ইলিশ সহ বিভিন্ন সুস্বাদু বাঙালীয়ানা খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়