বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
Thursday , 01 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ২০:৪৮, ১ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখা কর্তৃক অনুমোদিত ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা বুধবার রাত ১১টায় গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন (G.M.B.A), ম্যানচেস্টার-এ অনুষ্ঠিত হয়েছে।

ম্যানচেস্টার সিটি যুবদলের সভাপতি জিল্লুল হক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ন ম নাজমুল হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বিএনপির প্রতিষ্ঠতা সভাপতি বর্ষীয়াণ রাজনীতিবিদ আলী আহমেদ খসরু। 

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ম্যানচেস্টার সিটি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার বিপ্লবী সভাপতি আফজাল হোসেন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা লায়েক ও অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ সুমন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বিএনপির সিনিয়র সহ সভাপতি এমাদুল হক চৌধুরী এমাদ, সাবেক সহ সভাপতি জুবায়দুল আলম রুম্মন, সহ সভাপতি এনামুল হক ধলা মিয়া, সিনিয়র বিএনপি নেতা মাসুদ আহমেদ চৌধুরী, সহ সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, গ্রেটার ম্যানচেস্টার বিএনপির একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল শেখ, সিনিয়র বিএনপি নেতা নাজমুল হোসাইন বুলবুল, ফয়সল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত বকুল, গ্রেটার ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল রশিদ জুনাব আলী ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান তরাজ, সিনিয়র বিএনপি নেতা কামাল খান, সালেহ চৌধুরী, সাবেক সমাজসেবা সম্পাদক সুজন আহমেদ, সিনিয়র বিএনপি নেতা রিপন চৌধুরী, বিল্লাল হোসেন, সিদ্দিক আলী, আলী আহমদ সরকার, সাইফুল আলম আলমাস ও খাইরুজ্জামান জাদুসহ আরও অনেকে। 

এছাড়াও ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির নির্বাচিত সদস্যরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন:— সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন, ১ তম সহ সভাপতি স্বপন চৌধুরী, সহ সভাপতি আব্দুল মালেক, হোসাইনুজ্জামান, সিনিয়র সদস্য(সহ সভাপতি পদমর্যাদা) আব্দুল হাই কয়েস, ফরিদ মিয়া, মো: উজ্জ্বল, আরমান উদ্দিন সিকদার, মো: কামাল মিয়া, মুস্তাফিজুর রহমান বিপুল, শরিফ শিবলী সাদিক, সি: যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন সরকার, ১ তম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান ফাহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল মিয়া, সাইদুর রহমান, হিফজুর রহমান, হাফিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হামিদ কবির বাবুল, মাসুমুল কাদির, সৈয়দ তানজির সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত ও স্বার্থক করে তোলার জন্য ম্যানচেস্টার সিটি যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন যার মধ্যে অনুষ্ঠান পরিচালনায় অন্যতম ছিলেন ম্যানচেস্টার সিটি যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন সরকার ও অত্যন্ত পরিশ্রমী ১ তম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান ফাহাদ। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন, সহ সভাপতি শিবলী সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল মিয়া সহ আরো অনেকে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

তাছাড়া প্রধান বক্তাবৃন্দ যুক্তরাজ্য যুবদলের বিপ্লবী সভাপতি আফজাল হোসেন ও সংগ্রামী সাধারণ সম্পাদক বাবর চৌধুরী ম্যানচেস্টার সিটি যুবদলের নবনির্বাচিত কর্মীদের উদ্দেশ্যে গঠনমূলক ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সাথে সাথে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান। 

পরিশেষে, ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির সদস্য বৃন্দদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি মুখ, ও সুন্দর খাওয়া দাওয়া আয়োজনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: