সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
Monday , 05 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ০৪:০৭, ৫ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের পথে প্রীতম হাসান ও শাহতাজ

বিচ্ছেদের পথে প্রীতম হাসান ও শাহতাজ

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সার শাহতাজ মনিরা হাশেম বিচ্ছেদের পথে হাঁটছেন।

রবিবার, ৪ অক্টোবর রাত ১০টা ৪০ মিনিটের দিকে, নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিজেরাই নিশ্চিত করেছেন তারা।

২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো।

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: