বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
Thursday , 26 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রকাশিত: ২৩:৫৬, ২৫ নভেম্বর ২০২৬

ম্যানচেস্টারে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

ম্যানচেস্টারে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

ম্যানচেস্টারে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন

মানবকল্যাণ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারে দুই বছরের জন্য সভাপতি হাজি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নূর মিয়া

ম্যানচেস্টার প্রতিনিধি:

যুক্তরাজ্যে বসবাসরত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি নিজ এলাকার অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়েছে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ম্যানচেস্টারের হাইড এলাকার শাফরন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের উপদেষ্টা, প্রবীণ মুরব্বি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সংগঠনের উপদেষ্টা আখলিছ খানের সভাপতিত্বে এবং উপদেষ্টা আখলাকুল আম্বিয়া ফটিক মিয়ার পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন আং মমিন। পরে স্বাগত বক্তব্য রাখেন মোঃ নূর মিয়া।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ মুরব্বি চন্দু মিয়া, উপদেষ্টা মোঃ সাদিকুর রহমান ইয়াওর মিয়া, দুধু মিয়া, সিরাজ মিয়া, মাহতাব উদ্দিন, সুজাতুল ইসলাম সুজাত, জাহেদ বিন সুলতান রুমি, আবিদুল ইসলাম আরজু, মোঃ জয়নুল হক, আতাউর রহমান, আকরামুল ইসলাম কয়েস, মামুনুর রশীদ ও ইকবাল আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি দুধু মিয়া, আতাউর রহমান, ময়না মিয়া, আলাউদ্দিন, রফু মিয়া (ভুট্টো), ছামির আলীসহ কমিউনিটির আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

বক্তারা প্রবাসে বসবাস করলেও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা এবং এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত প্ল্যাটফর্মের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়ন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের সদস্য ফি ৩০ পাউন্ড নির্ধারণ করে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সংগঠনের লোগো চূড়ান্ত এবং সংবিধান অনুমোদন করা হয়।

পরবর্তীতে উপস্থিত সকলের মতামত ও সম্মতির ভিত্তিতে উপদেষ্টা পরিষদ আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজি ইলিয়াস মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ নূর মিয়া।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সম্পাদক জাহেদ বিন সুলতান রুমি ও মোঃ জয়নুল হক, কোষাধ্যক্ষ আকরামুল ইসলাম কয়েস, সাংগঠনিক সম্পাদক সুজাতুল ইসলাম সুজাত, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ আতাউর রহমান।

সভায় জানানো হয়, পরবর্তী সময়ে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশ করা হবে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর মিয়া সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা প্রদানই হবে এ সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। বিশেষ করে যেকোনো দুর্যোগ, সংকট কিংবা অসহায়ত্বের মুহূর্তে এলাকার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে।

তিনি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধন অটুট রেখে মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ভবিষ্যতে একটি কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সবার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ নূর মিয়া  দূরদূরান্ত থেকে আগত সকল উপদেষ্টা, প্রবীণ মুরব্বি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সবার নিরাপদ প্রত্যাবর্তন, সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন।

ঐক্য, মানবতা ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: