রোববার , ০৪ অক্টোবর ২০২৬
Sunday , 04 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ২০:৫১, ৩ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টারে Biman Bangladesh Airlines-এর অনুমোদিত Ticketing Agent হলো Royal Travels

ম্যানচেস্টারে Biman Bangladesh Airlines-এর অনুমোদিত Ticketing Agent হলো Royal Travels

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে Biman Bangladesh Airlines-এর অনুমোদিত Ticketing Agent হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে Royal Travels। এ অনুমোদনের ফলে ম্যানচেস্টার ও বৃহত্তর নর্থ ওয়েস্ট অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির যাত্রীদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য ও পেশাদার টিকিটিং সেবা প্রদানের সুযোগ তৈরি হয়েছে।

Royal Travels-এর পক্ষ থেকে জানানো হয়েছে, Biman Bangladesh Airlines-এর অনুমোদিত এজেন্ট হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির পেশাদার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অর্জন। নতুন এই দায়িত্বের মাধ্যমে যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এ গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য Biman Bangladesh Airlines, Manchester-এর Manager জনাব AKM Anisuzzaman Talukder (Anis)-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে Royal Travels কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর আন্তরিক সহযোগিতা ও পেশাদার সহায়তা Royal Travels-এর এই নতুন অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Royal Travels কর্তৃপক্ষ আরও জানায়, এই নতুন অধ্যায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পেশাদারিত্ব, বিশ্বস্ততা ও উন্নতমানের যাত্রীসেবা নিশ্চিত করে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চায়।

ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টের বাংলাদেশি কমিউনিটির মধ্যে Royal Travels-এর এই নতুন যাত্রাকে ঘিরে ইতোমধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়