শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
Friday , 23 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর শহরে বাবু শেখ নামের এক বিএনপি নেতাকে মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। আটক বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ শেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যৌথ বাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়