শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
Saturday , 17 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

Abid Kawsar

প্রকাশিত: ১৯:৩৬, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন আগামীকাল, ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন আগামীকাল, ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দের মূল্যবান ভোট ও দোয়া কামনা করেছে মিসবাহ–মোহাব্বত–নেছার প্যানেল।

প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আসন্ন নির্বাচনে ট্রাস্টিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন প্যানেলের প্রার্থীরা।

প্যানেলের পক্ষ থেকে আরও বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা এবং ট্রাস্টের ভবিষ্যৎ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা সবার দায়িত্ব। ট্রাস্টের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নির্বাচনের সময় ও স্থান:

  • তারিখ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ভোট গ্রহণ শুরু: দুপুর ১২টা
  • ভেন্যু: দ্য গ্র্যান্ড রাউন্ড হাউস (The Grand Round House)
  • ঠিকানা: Lodge Avenue, Dagenham, RM8 2HY, যুক্তরাজ্য।

আসন্ন নির্বাচনকে ঘিরে ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছে মিসবাহ–মোহাব্বত–নেছার প্যানেল।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: