মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
Tuesday , 20 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

Abid Kawsar

প্রকাশিত: ০১:৪৪, ২০ অক্টোবর ২০২৬

মাওলানা আব্দুল মতিন (রহ.)-এর জানাযা সম্পন্ন, অংশ নেন হাজারো মানুষ

মাওলানা আব্দুল মতিন (রহ.)-এর জানাযা সম্পন্ন, অংশ নেন হাজারো মানুষ

আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ডিভিশনের দীর্ঘদিনের সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন (রহ.)-এর জানাযার নামাজ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তাঁর জানাযায় স্থানীয় মুসল্লি, আলেম-উলামা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত অসংখ্য ভক্ত, অনুরাগী ও গুণগ্রাহী অংশ নেন।

মরহুম মাওলানা আব্দুল মতিন (রহ.) দীর্ঘ ৩০ বছর বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ডিভিশনের সভাপতির দায়িত্ব পালন করে দ্বীনি ও সাংগঠনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ সেন্ট্রাল ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, লতিফিয়া ক্বারী সোসাইটির সেক্রেটারি মাওলানা আশরাফ সাহেব, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা হেলাল উদ্দিন এবং সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

মরহুমের বড় ছেলে হাফিজ মাওলানা আব্দুল লতীফ জানাযার নামাজে ইমামতি করেন। এ সময় মরহুমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন।

মরহুম মাওলানা আব্দুল মতিন (রহ.) তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র, মুসল্লি এবং দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানাযা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহ তাআলার কাছে তাঁর জীবনের সকল নেক আমল কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দানের প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: