বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন: মিসবাহ–মোহাব্বত–নেছার প্যানেলের শেষ নির্বাচনী সভা সম্পন্ন
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন উপলক্ষে মিসবাহ–মোহাব্বত–নেছার প্যানেলের চূড়ান্ত নির্বাচনী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল লন্ডনে আয়োজিত এ সভায় ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সভায় প্যানেলের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, উপস্থিত সবার ভালোবাসা, সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন তাঁদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। ট্রাস্টের উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং প্রবাসী বিশ্বনাথবাসীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও তাঁদের নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে মিসবাহ–মোহাব্বত–নেছার প্যানেলের পক্ষ থেকে সম্মানিত ট্রাস্টিবৃন্দের মূল্যবান ভোট, আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
প্যানেলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে তাঁরা নির্বাচনে ইতিবাচক ফলাফল অর্জন করতে সক্ষম হবেন।





































