বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
Thursday , 01 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ১৮:২৫, ১ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ম্যানচেস্টার সিটি যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

যুক্তরাজ্য যুবদলের ম্যানচেস্টার সিটি শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা বুধবার রাত ১১টায় গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন (G.M.B.A), ম্যানচেস্টার-এ অনুষ্ঠিত হয়েছে।

ম্যানচেস্টার সিটি যুবদলের সভাপতি জিল্লুল হক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ন ম নাজমুল হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমেদ খসরু।

সভায় প্রধান বক্তা হিসেবে সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ সুমন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বিএনপির সিনিয়র সহ সভাপতি এমাদুল হক চৌধুরী এমাদ, সাবেক সহ সভাপতি জুবায়দুল আলম রুম্মন, সহ সভাপতি এনামুল হক ধলা মিয়া, সিনিয়র বিএনপি নেতা মাসুদ আহমেদ চৌধুরী, সহ সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, গ্রেটার ম্যানচেস্টার বিএনপির একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল শেখ, সিনিয়র বিএনপি নেতা নাজমুল হোসাইন বুলবুল, ফয়সল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত বকুল, গ্রেটার ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল রশিদ জুনাব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান তরাজ, গ্রেটার ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সুমন, সিনিয়র বিএনপি নেতা কামাল খান, সালেহ চৌধুরী, সাবেক সমাজসেবা সম্পাদক সুজন আহমেদ, সিনিয়র বিএনপি নেতা রিপন চৌধুরী, বিল্লাল হোসেন, সিদ্দিক আলী, আলী আহমদ সরকার, সাইফুল আলম আলমাস ও খাইরুজ্জামান জাদুসহ আরও অনেকে। 

উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত ও স্বার্থক করে তোলার জন্য ম্যানচেস্টার সিটি যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন যার মধ্যে অনুষ্ঠান পরিচালনায় অন্যতম ছিলেন ম্যানচেস্টার সিটি যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন সরকার ও অত্যন্ত পরিশ্রমী ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান ফাহাদ। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন, সহ সভাপতি শিবলী সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল মিয়া সহ আরো অনেকে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ

জনপ্রিয়