বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
Thursday , 01 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আমিনুল হক ওয়েছ

প্রকাশিত: ০২:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অনামিকা কালচারাল গ্রুপের আয়োজনে ম্যানচেস্টারে দক্ষিণ এশীয় সামার ফেস্ট অনুষ্টিত

অনামিকা কালচারাল গ্রুপের আয়োজনে ম্যানচেস্টারে দক্ষিণ এশীয় সামার ফেস্ট অনুষ্টিত

অনামিকা কালচারাল গ্রুপের আয়োজনে ম্যানচেস্টারে দক্ষিণ এশীয় সামার ফেস্টে বাংলার সমৃদ্ধ সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা

ম্যানচেস্টার: নতুন প্রজন্মের কাছে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংগীত ও নৃত্যকে তুলে ধরার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে অনামিকা কালচারাল গ্রুপ। সেই ধারাবাহিকতায় ম্যানচেস্টারে আয়োজিত হয়েছে South Asian Summer Fest 2026, যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংস্কৃতির পাশাপাশি বিশেষভাবে তুলে ধরা হয় বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য।

বর্ণাঢ্য এই সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন পর্যায়ে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতির নানা দিক। অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন প্রজন্মের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক জ্যাজি জে অতিথি ও দর্শকদের স্বাগত জানান। এরপর উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনামিকা কালচারাল গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারপারসন ফেরদৌসী হক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল অনামিকা কালচারাল গ্রুপের ২৭তম বার্ষিকী উদযাপন। এ উপলক্ষে নতুন Culture Junction CIC-এর উদ্বোধনকরেন লর্ড লেফটেন্যান্ট মিসেস ডায়ান হকিন্স, বক্তব্য রাখেন লর্ড মেয়র কাউন্সিলর শওকত আলী  এবং অতিথিদের অংশগ্রহণে কেক কাটা ও ফটো সেশনের আয়োজন করা হয়।

বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন ও ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিবিষয়ক কবিতার সমন্বয়ে কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এর মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে সংযোগ করার একটি অনন্য প্রয়াস দেখা যায়।

নৃত্য পরিবেশনায় অংশ নেয় তাল তরঙ্গ। তানিশা, শিরিন ও সুনন্দিনীর পরিবেশনায় ভারতীয় শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যধারার সমন্বয়ে একটি ফিউশন পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি ফারহানা জাফরের লোকগান, সুমাইয়া ইমামের কথক নৃত্য এবং আকাঙ্ক্ষা সরকারের বাংলা গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে ড. মুশাররফ হোসাইনও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পরে সংগীত পরিবেশন করেন ড. মিত্রা কবির, যিনি একদিকে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক, অন্যদিকে রবীন্দ্রসংগীতে প্রশিক্ষিত একজন সংগীতশিল্পী।

আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্পর্ক আরও গভীর করাই তাদের দীর্ঘদিনের অন্যতম প্রধান লক্ষ্য। সংগীত, নৃত্য, কবিতা ও সাহিত্যকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পৌঁছে দিতে আনামিকা কালচারাল গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

আয়োজকদের এই উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণদের নিজেদের শিকড়, ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যকে জানার সুযোগ তৈরি হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: