বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
"বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত;
-------------------------------
উনবিংশ শতাব্দীতে তথা ১৮৬০ এর দশকে ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের উদ্ভাবনের মাধ্যমে ভারতের মাটিতে প্রথমে "পুনা" নামে পরবর্তীতে ১৮৭৩ সালে ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর এর নামকরণ করা হয় 'ব্যাডমিন্টন'।
ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ
সহ বিভিন্ন দেশে এই ব্যাডমিন্টন এখন জাতীয় খেলায় পরিনত হয়েছে।
ওয়েলস এর নিউপোর্ট শহরের মেলোনিয়াম সেন্টারে
উৎসবমুখর পরিবেশে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর সার্বিক ব্যাবস্থাপনায় গতকাল বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত ৪০ টি টিমের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ১২ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দলগুলো একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়। প্রতিভাবান খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য এবং নিখুঁত শট টুর্নামেন্টকে আরও উপভোগ্য করে তোলে।
ক্রীড়া সংগঠক মাবস নূর এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, নিউপোট এর কাউন্সিলার সাহেদ আদনান, মহিলা নেত্রী আনোয়ারা বেগম, রুসনা বেগম, রাজমা বেগম, সামসুন নাহার খোলি, মুজিবুর রহমান, জিতু মিয়া, রকিবুর রহমান, মুক্তার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব, ও আজম সবুজ সহ অন্যান্য অতিথি, ক্লাব কমকর্তা, ও পরিচালকবৃন্দ চ্যাম্পিয়ান, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেষ্ট ও পুরুস্কার তুলে দেন।
খেলাধুলার সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে একত্রিত করা এবং একতা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল
এ আয়োজনের মূল উদ্দেশ্য, এই উদ্দ্যোগ আগামীতে ও অব্যাহত থাকবে বলে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর কমকর্তাবৃন্দ প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।
কার্ডিফ থেকে
আমাদের প্রতিনিধি,
আতিকুল ইসলাম,





































