বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
Wednesday , 02 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৫১, ২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতি সংবর্ধনা ৮ সেপ্টেম্বর

বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতি সংবর্ধনা ৮ সেপ্টেম্বর

আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ২টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল করিম মহসিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহতি বেলাল আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি ইমরান আহমদ সাফি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম মুবিন।

আয়োজকরা জানান, দাখিল ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়