ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দিলেন যুক্তরাজ্য যুবদলের শীর্ষ নেতারা
গ্রেটার ম্যানচেস্টার যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাধারণ সভা
গ্রেটার ম্যানচেস্টার যুবদলের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় জিএমবিএ হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার যুবদলের নবনির্বাচিত সভাপতি ইসলাম উদ্দিন জনি। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা কাউসার আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহপরান মসজিদের চেয়ারম্যান আবুল কাশেম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি ও গ্রেটার ম্যানচেস্টার যুবদলের সাবেক সভাপতি সলিসিটর মোহাম্মদ চান রহমান, গ্রেটার ম্যানচেস্টার বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক আহমদ, গ্রেটার ম্যানচেস্টার জিয়া পরিষদের সভাপতি এস এম কামাল উদ্দিন এবং যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব মুসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় গ্রেটার ম্যানচেস্টার যুবদলের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





































