যুক্তরাজ্যে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
যুক্তরাজ্যে বসবাসরত স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের Ford Square মসজিদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদের সিনিয়র সমন্বয়ক আশিকুল হক। সভা পরিচালনা করেন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. আবুল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমন্বয় পরিষদের সদস্য হোসেন আহমদ।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান সফল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ নভেম্বরের মধ্যে শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজনের জন্য একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটিকে আরও কার্যকর ও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপ-কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেওয়া হয় সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. আবুল হোসেনকে।
সভায় বক্তব্য দেন গোলজার হোসাইন গোলফর, শায়েখ এম রহমান, সাবেক কাউন্সিলর দরছুল্লাহ, মো. আবুল খয়ের, জিল্লুর রহমান জিলু, বশির আহমদ, এম এ কাদির, মো. মুহিদুল্লাহ, আজিজুর রহিম মিছবাহ, মো. আব্দুল মোমিন, মো. সোনা মিয়া, সব্বির আহমদ খান, বদরুল ইসলাম রফু, মো. ছমির আলী, আব্দুস শহীদ, জাকির হোসেন, লুৎফুর রহমান, শেখ আব্দুল মজিদ, আকিকুর রহমান চৌধুরী, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান মুরাদসহ বিদ্যালয়ের যুক্তরাজ্যপ্রবাসী সাবেক শিক্ষার্থীরা।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. আবুল হোসেন, বাহাদুর মিয়া, কবির আহমদ, কামাল মিয়া, মিফতাহ উদ্দিন, আনসার মিয়া জনি, এমরানুল হক, এনাম আহমদ, কামাল হোসেন, মিশকাত উদ্দিন শিশু, শাহ মো. মনির, মো. সুমন আহমদ, মো. পিয়ারুল হক, আব্দুল মজিদ, আব্দুল আলিম, হাফিজ আলী, ওয়ারকান হাসান, রিপন ভূঁইয়া, ইকবাল হোসেন, মামুনুর রশিদ, আতাউর রহমান, সাইফুল ইসলাম, দবির আহমেদ, ফয়সাল আহমেদ, সাজিদুর রহমান, ইমরুল হক, আব্দুল আমিন, আব্দুল আমিন রুম্মান, রূপবান আলী, মিয়া আবুল খায়ের, আবু সায়েক, মোহাম্মদ খান হাসান, কাজল মিয়া, আব্দুল কাদির, পায়েল আহমদ, ইমরান আহমেদ, মোহাম্মদ রিপন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান সুমন, টিপু আহমদ, ইবন হোসেন, মামুন মিয়া ও হাফিজুর রহমান মুন্নাসহ অনেকে।

পরে আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান সভাপতি আশিকুল হক। শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।





































