ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিল, দোয়া ও শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ জুন সোমবার রাত ১১টায় ম্যানচেস্টারের জিএমবি হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রগঠনে অবদান নিয়ে আলোচনা করা হয়।
ম্যানচেস্টার বিএনপির সিনিয়র সদস্য, এম সি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাএনেতা মোস্তফা কামাল খান এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানচেস্টার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এমাদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহমুদ হাসান প্রিন্স।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফয়জুল হক, সাবেক সহ-সভাপতি এনামুল হক দলা মিয়া, গিয়াস উদ্দিন আহমদ, শাহ কাইয়ূম, বুলবুল আহমদ, সুজন আহমদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশীদ জুনাব আলী, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সুমন, বিএনপি নেতা ও চট্টগ্রাম সমিতির সভাপতি খায়রুজ্জামান যাদু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমূল হক সুমন, সৈয়দ শুভ, বাহুবল কলেজের সাবেক সভাপতি ইমাদ সরকার এবং হাফিজুর রহমান ফাহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও বেহেশতের সর্বোচ্চ মাকাম দানের জন্য আললাহর কাছে প্রার্থনা ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এমাদ চৌধুরী।



































