জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।
ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ এর উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক , গনতন্ত্রের মানস্যকন্যা , জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ ইয়াওর মিয়া। সভার শুরুতে ১৯৭১ সাল থেকে শুরু করে আজবদি বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা জীবন আত্নহুতি দিয়েছেন , তাদের সকলের রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করা ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , সংগঠনের সহ সভাপতি গনী আহমেদ চৌধুরী , প্রবীন আওয়ামী লীগ নেতা আপতাব চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান ,প্রচার সম্পাদক আতাউর রহমান , শেখ ইয়াওর আহমেদ , সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ , সহ দপ্তর সম্পাদক কয়েছ কামালী , আনসার মিয়া , সাবেক ছাত্রনেতা আমীর আলী লিটন, রবিন আহমেদ, নুর আলম, মনির হাওলাদার , জাহাঙ্গীর হোসেন , জাবেদ আহমেদ সহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন , দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন পার করে ১৯৮১ সালের ১৭ মে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে , জনেনেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। আবারো শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন এর জন গোটা জাতি অপেক্ষায়। ইনশাহ আল্লাহ সকল ষড়যন্ত্রের ভেড়াজাল ছিন্ন করে , শীঘ্রই শেখ হাসিনা সমহিমায় - স্ব গৌরিবে দেশে প্রত্যাবর্তন করবেন।




































