শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
Friday , 04 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল প্রিন্টিংয়ের আধুনিক প্রযুক্তি নিয়ে ঢাকার প্রদর্শনীতে ডিসিএটেক

ডিজিটাল প্রিন্টিংয়ের আধুনিক প্রযুক্তি নিয়ে ঢাকার প্রদর্শনীতে ডিসিএটেক

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট প্রযুক্তি প্রদর্শনী। এতে আধুনিক ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির বিভিন্ন সমাধান নিয়ে অংশ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ডিসিএটেক ইনোভাএজ লিমিটেড।

‘২০২৬ টেক্সটাইল সিরিজ অব ২৫তম এক্সিবিশনস’ নামের এ প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ডিসিএটেক রয়েছে E1 নম্বর স্টলে।

প্রতিষ্ঠানটির স্টলে সাবলিমেশন প্রিন্টার, ডাই সাবলিমেশন পেপার, ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিন, হিট ট্রান্সফার মেশিন ও হিট প্রেস মেশিনসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি এসব পণ্যের কার্যক্রম ও ব্যবহারিক দিক সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

১৯৯৫ সাল থেকে বাংলাদেশে আইটি ও প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করছে ডিসিএটেক। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ইঙ্ক, প্রিন্টার, হিট ট্রান্সফার মেশিন ও সাবলিমেশন পেপার উৎপাদন ও সরবরাহের সঙ্গে যুক্ত।

ডিসিএটেকের সিস্টার কনসার্ন ইঙ্ক মাস্টার ২০১০ সাল থেকে ওয়াটার-বেজড ডাই ইঙ্ক উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এসব পণ্য সিরামিক ও প্যাকেজিংসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে।

কর্মকর্তারা জানান, টেক্সটাইল ও গার্মেন্ট খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় ডিজিটাল প্রিন্টিং সমাধানের চাহিদাও বাড়ছে। প্রদর্শনীর মাধ্যমে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে নতুন প্রযুক্তি তুলে ধরতে চান তারা।

সর্বশেষ

জনপ্রিয়