লোকাল রমাদান আপিল ২০০৬
লোকাল রমাদান আপিল ২০০৬
সালেহ উদ্দিন তালুকদার: প্রতিবছরের ধারাবাহিক আয়োজনের মত এ বছরেরও লোকাল রমাদান আপিল আয়োজন করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমাদান মাসে মুসলমানদের দাতব্য কাজের সাথে সাথে দানে এগিয়ে আসা এক অনন্য উদাহরণ। আর প্রতিবছর রমাদানে লোকাল রমাদান আপিল আয়োজন করে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়ে থাকেন তারা।
আমিন বাবর চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবারের লোকাল রমাদান আপিলে সহযোগিতায় ছিলেন সাজ্জাদ রহমান ও মতব্বীর এম হোসাইন। তারা মিলে দুই হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করেন রমাদান মাসে। তাদের কার্যক্রমে সহযোগিতা করেন ভিন্ন ভিন্ন সংগঠন, ব্যাক্তি ও ব্যবসায়ীবৃন্দ।
উক্ত আপিলের সমাপনী ও তহবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সোমবার ওল্ডহামের মেয়র অফিস। লোকাল রমাদান আপিল থেকে উত্তোলন করা তহবিল গ্রেটার মানচেষ্টার এর ওল্ডহাম মেয়র, টেমসাইড মেয়র, ওয়ারিংটন মেয়র ও চেষ্টার লর্ড মেয়র এই চার মেয়র এর তহবিলে দান করা হয়। উল্লেখ্য যে ওল্ডহাম মেয়র ছাড়া বাকি তিনজন বৃটিশ বাংলাদেশী হিসেবে বৃটেনের এই শহরেগুলোর মেয়রের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আমিন বাবর চৌধুরী মেয়রদের কাছে তহবিল হস্তান্তর করার সাথে সাথে তহবিল সংগ্রহের জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান সহযোগি সকল ব্যাক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের। সাথে সাথে সকলের জন্য একটি সম্মাননা স্মারকের ব্যবস্থা করেন। যা মেয়রদের মাধ্যম প্রত্যেকের হাতে শুভেচছ হিসেবে প্রদান করা হয়। উক্ত লোকাল রমাদান আপিল এ অনন্য অবদান রাখার জন্য সাজ্জাদ রহমান ও মতব্বীর এম হোসাইন বিশেষ সম্মানা ক্রেষ্ট গ্রহণ করেন মেয়রদের কাছ থেকেও।
ওল্ডহাম মেয়র এডি মোর এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাবোধ প্রকাশের সাথে সাথে বৃটিশ বাংলাদেশীদের অর্জনের প্রশংসাও করেন। টেমসাইড মেয়র সিবলী আলম বলেন তিনি এমন সৌন্দর্য্যর আয়োজন ও উদারতার জন্য চির কৃতজ্ঞ। তাছাড়াও ওয়ারিংটন মেয়র মোযাজ্জেম হোসাইন ও চেষ্টার লর্ড মেয়র শিরিন রহমান এমন আন্তরিক আয়োজন ও তহবিল সংগ্রহের উদ্যোগের জন্য অভিবাদন জানান উদ্যোগতা ও সহযোগী সকলেই।





































