বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
Thursday , 10 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবিদ কাওসার

প্রকাশিত: ১৮:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৬

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে হাফিয মাওলানা হেলাল উদ্দিনকে সভাপতি এবং মাওলানা খায়রুল হুদা খানকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

কাউন্সিলে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:

ভাইস প্রেসিডেন্ট: মাওলানা মো. আবদুল কালাম, মাওলানা মো. কুতুব উদ্দিন ও মাওলানা নজরুল ইসলাম।

জয়েন্ট সেক্রেটারি: গিলমান বাকি বিল্লাহ।
ট্রেজারার: মুবাশ্বির আলী।
অর্গানাইজিং সেক্রেটারি: হাফিয শামসুজ্জামান সুহেল।
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: মাওলানা বেলালুর রহমান।
এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি: হাবিবুর রহমান হুমায়েদ।
ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি: মাওলানা মিজানুর রহমান।
ওয়েলফেয়ার সেক্রেটারি: মাওলানা আবদুল কুদ্দুছ।
মেম্বারশিপ সেক্রেটারি: হাফিয দেলওয়ার হাসান সুমন।

এক্সিকিউটিভ মেম্বার: কারী খলিল আহমদ রওনক, কারী আবদুল আহাদ, হাফিয সায়েম হোসাইন ও হাফিয রায়হান আহমদ।

কাউন্সিল শেষে নবনির্বাচিত দায়িত্বশীলরা আনজুমানে আল ইসলাহর আদর্শ, দ্বীনি শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটির নেতৃত্বে গ্রেটার ম্যানচেস্টারে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়