শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
Saturday , 12 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ৯ সেপ্টেম্বর ২০২৬

মহান রবের সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের শ্রেষ্ঠ সফলতা: মনজুরুল করিম মহসিন

মহান রবের সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের শ্রেষ্ঠ সফলতা: মনজুরুল করিম মহসিন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের জন্য মানুষ নানা প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তবে একজন মুমিনের প্রকৃত দায়িত্ব হলো, জীবনের প্রতিটি সফলতা ও অর্জনে মহান রবের সন্তুষ্টি রয়েছে কি না, তা যাচাই করা।

তিনি বলেন, মহান রবের সন্তুষ্টি অর্জন ছাড়া যেকোনো সফলতা বা অর্জনই মূল্যহীন। জীবনের প্রতিটি কাজ ও অর্জনে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিলে মানুষের অনুভূতিতে ভালো ও মন্দের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তৈরি হয়। এতে একজন সত্যান্বেষী ভালো কাজের দিকে এগিয়ে যেতে উৎসাহিত হয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকার প্রেরণা লাভ করে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ যুহর বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ।

সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিনের সভাপতিত্বে এবং সহসভাপতি ছাব্বির হুসেন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, মিয়ারবাজার ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাবেক সহসভাপতি আহসান মাহমুদ শিপন, সিলেট পশ্চিম জেলা প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ডা. হানিফ আহমেদ তৌহিদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফুর রহমান, বিশ্বনাথ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি আব্দুল কাদির, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক অফিস সম্পাদক শাহেদ আহমদ শিপু, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার ও বিশ্বনাথ পৌর সহসাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সহসভাপতি তাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাহদী, সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ খান, প্রচার সম্পাদক কামরান আহমদ, সহপ্রচার সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শামীম আহমদ ও অফিস সম্পাদক নুরুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়